২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে আওয়ামী লীগ কর্মী খুন

চট্টগ্রামের মিরসরাইয়ে আওয়ামী লীগের এক কর্মীকে গুলি ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2012, 07:01 AM

Updated : 24 Aug 2022, 12:19 PM

চট্টগ্রাম, অক্টোবর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের মিরসরাইয়ে আওয়ামী লীগের এক কর্মীকে গুলি ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত আবুল কালাম (৪৫) মিঠানালা ইউনিয়নের রহমতাবাদ গ্রামের নুরুল হকের ছেলে। কালাম ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য ছিলেন জানিয়ে মিঠানালা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও চেয়ারম্যান এম এম আবু তাহের ভূইয়া বলেন, শনিবার রাত সাড়ে ৭টার দিকে কালামের বাড়ির পাশের একটি চায়ের দোকান থেকে তাকে ১২/১৪ জন মুখোশধারী সন্ত্রাসীরা তাকে তুলে নিয়ে যায়। “পরে আরো দেড় কিলোমিটার দক্ষিণে চর এলাকায় নিয়ে তাকে এলোপাথারি কুপিয়ে ও একাধিক গুলি করে সস্ত্রাসীরা পালিয়ে যায়।” স্থানীয়রা কালামকে উদ্ধার করে প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে আনার পথে রাত আড়াইটার দিকে তিনি মারা যান। মিরসরাই থানার ওসি মো. ইফতেখার হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কালামের দেহে ধারালো অস্ত্রের একাধিক আঘাত রয়েছে। মিরসরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আতাউর রহমান বলেন, “আবুল কালাম আওয়ামী লীগের নিবেদিত প্রাণ ছিলেন।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএইচ/আরএ/১২৫৭ ঘ.