২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতিসংঘের এলডিসি ব্যুরোয় সহ-সভাপতি বাংলাদেশ

জাতিসংঘে বাংলাদেশের আবাসিক প্রতিনিধি আব্দুল মোমেন জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর (এলডিসি) গ্লোবাল কোঅরডিনেশন ব্যুরোর সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2012, 06:52 AM

Updated : 24 Aug 2022, 12:19 PM

লাবলু আনসার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউ ইয়র্ক, অক্টোবর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জাতিসংঘে বাংলাদেশের আবাসিক প্রতিনিধি আব্দুল মোমেন জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর (এলডিসি) গ্লোবাল কোঅরডিনেশন ব্যুরোর সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন। শুক্রবার ব্যুরোর এশিয়ার অংশ থেকে বাংলাদেশ নির্বাচিত হয়। সভাপতি নির্বাচিত হয়েছে বেনিন। দুই বছরের জন্য সহ-সভাপতির দায়িত্ব পালন করবে বাংলাদেশ। প্রশান্ত মহাসাগরীয় দেশগুলো থেকে ট্যুভালু ও আফ্রিকার দেশগুলো থেকে লাইবেরিয়া ও ইথিওপিয়া সহ-সভাপতি নির্বাচিত হয়েছে। আগামী দুই বছর জাতিসংঘে সল্পোন্নত দেশগুলোর কার্যক্রম পরিচালনা করবে এই ব্যুরো। বিশ্বে ৪৯টি স্বল্পোন্নত দেশের প্রায় ৮৪ কোটি মানুষের প্রায় ৭০ শতাংশই দরিদ্রসীমার নিচে বাস করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসইউ/১২১৮ ঘ.