২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে তিন জামায়াত নেতা গ্রেপ্তার

বরিশালের গৌরনদী উপজেলা থেকে জামায়াত ইসলামীর তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2012, 04:18 AM

Updated : 24 Aug 2022, 12:20 PM

বরিশাল, অক্টোবর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশালের গৌরনদী উপজেলা থেকে জামায়াত ইসলামীর তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাত সাড়ে ৮টার দিকে তাদের গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন-গৌরনদী পৌর শাখার কর্মপরিষদ সদস্য মো. জাহাঙ্গীর হোসেন মোল্লা (৫৫), টরকী ইউনিট সভাপতি মো. দুলাল বেপারী (৫০) ও সদস্য কাজী জালাল (৩৯)। গৌরনদী থানার ওসি আবুল কালাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, টরকী বন্দরে জামায়াত ইসলামীর তিন নেতার গোপন বৈঠক চলছে এমন সংবাদ পেয়ে সেখানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের সকালে আদালতে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১০০৬ ঘ.