সাভার, অক্টোবর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভাড়া নিয়ে বচসার জের ধরে সাভারে যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে একটি কলেজের শিক্ষার্থীরা। তবে এতে কেউ হতাহত হয়নি।
শনিবার দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কে সাভারের জালেশ্বরে এ ঘটনার পর কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচলে বিঘœ ঘটে বলে পুলিশ জানিয়েছে।
সাভার মডেল থানার এএসআই মো. মোরাদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপুরে গুলিস্তান থেকে ধামরাইগামী একটি যাত্রীবাহী বাসে কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে ভাড়া নিয়ে সুপারভাইজারের কথা কাটাকাটি হয়।
বাসটি জলেশ্বরে কলেজ অব ফাইন্যান্স ম্যানেজম্যান্টের সামনে পৌঁছলে তাতে আগুন ধরিয়ে দেয় শিক্ষার্থীরা।
এতে গাড়িটির কিছু আসন ও জানালা ক্ষতিগ্রস্ত হয়েছে। পরে স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএএইচ/ডিডি/১৮১০ ঘ.
bdnews24