২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাম্প্রদায়িক সম্প্রীতি বজায়ের আহ্বান বিএনপির

রামুতে সংঘটিত সাম্প্রদায়িক সন্ত্রাসের প্রেক্ষাপটে বিএনপি সবাইকে সম্প্রীতি বজায় রাখার আহবান জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Sep 2012, 03:06 PM

Updated : 24 Aug 2022, 12:14 PM

ঢাকা, সেপ্টেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রামুতে সংঘটিত সাম্প্রদায়িক সন্ত্রাসের প্রেক্ষাপটে বিএনপি সবাইকে সম্প্রীতি বজায় রাখার আহবান জানিয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রোববার এক সমাবেশ থেকে বলেন, বর্তমান সরকার পার্বত্য চট্টগ্রামে ‘নতুন খেলা’ শুরু করেছে। নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সমাবেশে ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা আলমগীর বলেন, “সরকারকে নতুন খেলা খেলতে দেওয়া হবে না। জনগণকে সজাগ থাকতে হবে।” তিনি বলেন, “সরকারের ওই খেলা রুখতে হবে। সবাইকে শান্তি- শৃঙ্খলা ও সম্প্রীতি বজায় রাখতে হবে।” শনিবার রাতে কক্সবাজারের রামু উপজেলায় কোরআন অবমাননার অভিযোগ এনে বৌদ্ধবসতিতে হামলা, অগ্নিসংযোগ ও ভাংচুরের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ৭টি বৌদ্ধ মন্দিরসহ ৩০টি বাড়িতে অগ্নিসংযোগের খবর পাওয়া গেছে। ভাংচুর করা হয়েছে শতাধিক বাড়ি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসইউ/২১০২ ঘ.