২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৫০ কেন্দ্রে ২০ হাজার ভোটে এগিয়ে রিমি

গাজীপুর-৪ আসনের উপনির্বাচনে ৫০টি কেন্দ্রের প্রাথমিক ফলে প্রায় ২০ হাজার ভোটে এগিয়ে রয়েছেন আওয়ামী লীগের প্রার্থী সিমিন হোসেন রিমি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Sep 2012, 12:35 PM

Updated : 24 Aug 2022, 12:14 PM

গাজীপুর, সেপ্টেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুর-৪ আসনের উপনির্বাচনে ৫০টি কেন্দ্রের প্রাথমিক ফলে প্রায় ২০ হাজার ভোটে এগিয়ে রয়েছেন আওয়ামী লীগের প্রার্থী সিমিন হোসেন রিমি। সন্ধ্যা পৌনে ৬টায় কাপাসিয়া উপজেলা পরিষদ কার্যালয়ে স্থাপিত নিয়ন্ত্রণ কক্ষ থেকে সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. হাসান্জুামান প্রাথমিক ফল ঘোষণা করেন। ৫০টি কেন্দ্রে রিমি পেয়েছেন ৩১৭৭০। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আফসার উদ্দিন আহমদ খান পেয়েছেন ১২৩৭৭ ও আসাদুল¬াহ বাদলের ভোট ৭৮৭। ১০২ কেন্দ্রে কাপাসিয়ার ২ লাখ ১১ হাজার ৮৮৪ জন ভোটার এই নির্বাচনের মাধ্যমে জাতীয় সংসদে তাদের প্রতিনিধিকে বেছে নেবেন। তানজিম আহমেদ সোহেল তাজের পদত্যাগে শূন্য এই আসনের উপনির্বাচনে নৌকা প্রতীক নিয়ে লড়েন তারই বড় বোন সিমিন হোসেন রিমি। রিমির প্রতিদ্বন্দ্বী হিসেবে মোরগ প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী তারই চাচা এবং সাবেক সংসদ সদস্য আফসার উদ্দিন আহমদ খান। এ ছাড়া কাস্তে প্রতীক নিয়ে নির্বাচনে লড়েন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) মো. আসাদুল্লাহ বাদল। তবে প্রধান বিরোধী দল বিএনপি এই নির্বাচনে অংশ নিচ্ছে না। ভোট শেষে সিমিন হোসেন রিমি যেকোনো ফল মেনে নেয়ার ঘোষণা দিলেও স্বতন্ত্র প্রার্থী আফসার উদ্দিন জাল ভোট ও কেন্দ্র দখলের অভিযোগ তুলে নির্বাচন প্রত্যাখ্যান করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচসি/এসআই/এএইচএ/এএল/১৯০৬ ঘ.