২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রামুতে হামলার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন

কক্সবাজারের রামুতে বৌদ্ধবসতি মন্দির ও ঘরবাড়িতে হামলা ও অগ্নিসংযোগের প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন ও মৌন মিছিল করেছে বৌদ্ধ ধর্মাবলম্বীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Sep 2012, 12:23 PM

Updated : 24 Aug 2022, 12:14 PM

চট্টগ্রাম, সেপ্টেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কক্সবাজারের রামুতে বৌদ্ধবসতি মন্দির ও ঘরবাড়িতে হামলা ও অগ্নিসংযোগের প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন ও মৌন মিছিল করেছে বৌদ্ধ ধর্মাবলম্বীরা। রোববার বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাব এলাকায় মানববন্ধনে তারা হামলায় জড়িতদের শাস্তি দাবি করেন। ফেইসবুকে কোরআন অবমাননার অভিযোগে শনিবার রাতে রামুতে বৌদ্ধবসতিতে রাতভর তা-ব চালায় ধর্র্মীয় উগ্রপন্থীরা। রামু উপজেলার সাতটি বৌদ্ধ মন্দির, প্রায় ৩০টি বাড়ি ও দোকান পুড়িয়ে দেয়া হয়। হামলা, ভাংচুর ও লুটপাট চালানো হয় আরো শতাধিক বাড়ি ও দোকানে। সর্বস্তরের বৌদ্ধ সমাজের ব্যানারে অনুষ্টিত মানববন্ধনে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. বিকিরণ প্রসাদ বড়ুয়া, বাংলাদেশ বৌদ্ধ সমিতির চেয়ারম্যান অজিত রঞ্জন বড়ুয়া, মহাসচিব আদর্শ কুমার বড়ুয়া, ও বৌদ্ধ ধর্মীয় কল্যান ট্রাস্টের সহ-সভাপতি স্বজন বড়ুয়া, বৌদ্ধ সমিতি মহিলার সভানেত্রী লিলি বড়ুয়া প্রমুখ। মানববন্ধন শেষে মৌন মিছিল প্রেস ক্লাব হয়ে বৌদ্ধ মন্দিরে গিয়ে শেষ হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ইউএস/এসইউ/১৮১৭ ঘ.