২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএসএমএমইউর ভর্তি ফরম অনলাইনে

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয়ের ¯œাতকোত্তর কোর্সগুলোতে ভর্তির আবেদন ফরম প্রথমবারের মতো অনলাইনে ছাড়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Sep 2012, 11:53 AM

Updated : 24 Aug 2022, 12:14 PM

ঢাকা, সেপ্টেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয়ের ¯œাতকোত্তর কোর্সগুলোতে ভর্তির আবেদন ফরম প্রথমবারের মতো অনলাইনে ছাড়া হয়েছে। বিএসএমএমইউ-এর উপাচার্য অধ্যাপক প্রাণ গোপাল দত্ত রোববার উপ উপাচার্য (শিক্ষা) অধ্যাপক রুহুল আমিন মিয়ার কার্যালয়ে বিশ্ববিদ্যালয়ের দুটি ওয়েবসাইটে- www.bsmmu.edu.bd ও www.bsmmu.org - আনুষ্ঠানিকভাবে ফরম ছাড়েন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। আসন্ন এমডি, এমএস ও এমফিল কোর্সে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা ব্যাংকে ভর্তি ফি পরিশোধের পর আগামী ১৮ অক্টোবর থেকে অনলাইনে ভর্তি পরীক্ষার আবেদন ফরম পূরণ করতে পারবে। আগামী ১৬ নভেম্বর কোর্সগুলোর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআইএইচ/এইচএএইচ/এসইউ/১৭৪৭ ঘ.