২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাটোরে দুর্ঘটনায় নিহত ২

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় রোববার দুই ট্রাকের সংঘর্ষে দুইজন নিহত ও একজন আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Sep 2012, 11:28 AM

Updated : 24 Aug 2022, 12:14 PM

নাটোর, সেপ্টেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নাটোরের বড়াইগ্রাম উপজেলায় রোববার দুই ট্রাকের সংঘর্ষে দুইজন নিহত ও একজন আহত হয়েছেন। নিহতদের একজন হলেন কুষ্টিয়ার মিরপুর উপজেলার বহলবাড়িয়া গ্রামের প্রয়াত রমজান প্রামাণিকের ছেলে মহির উদ্দিন (২৮)। নিহত অপর ব্যক্তির (৪৫) পরিচয় পাওয়া যায়নি। আহত গরু ব্যবসায়ী আইয়ুব আলীকে (৪০) আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বনপাড়া হাইওয়ে থানার ওসি দ্বীন ইসলাম বলেন, ভোর সাড়ে ৬টার দিকে পাবনা-নাটোর মহাসড়কে বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পাশে যশোর থেকে ঢাকাগামী একটি গরু বোঝাই ট্রাক আরেকটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয়। এতে পেছনের ট্রাকের যাত্রী মহির উদ্দিন ঘটনাস্থলেই নিহত হন। স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করার পর অপর ব্যক্তির মৃত্যু হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৭১৫ ঘ.