২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে ট্রেনে কাটা পড়ে কিশোরীর মৃত্যু

সিলেটে ট্রেনে কাটা পড়ে এক কিশোরীর মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Sep 2012, 07:49 AM

Updated : 24 Aug 2022, 12:14 PM

সিলেট, সেপ্টেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেটে ট্রেনে কাটা পড়ে এক কিশোরীর মৃত্যু হয়েছে। নিহত মাহফুজা খাতুন (১২) সিলেটের দক্ষিণ সুরমার মঞ্জিলখোলা গ্রামের মামুন খানের মেয়ে। তিনি স্থানীয় হামিদা খাতুন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্রী ছিলেন। রোববার সকাল সাড়ে ১০টার দিকে দক্ষিণ সুরমার মকন দোকান এলাকায় ছাতক থেকে সিলেটগামী একটি লোকাল ট্রেনের নিচে কাটা পড়ে তার মৃত্যু হয় বলে পুলিশ জানায়। সিলেট জিআরপি থানার ওসি খন্দকার আবুল হাসনাত জানান, মকন দোকান এলাকায় রাস্তা পারাপারের সময় ট্রেনের নিচে পড়ে মাহফুজা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মাহফুজাকে মৃত ঘোষণা করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/১৩৪৩ ঘ.