২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংস্কৃতিমন্ত্রী আজাদ হাসপাতালে

জামালপুরে নিজের নির্বাচনী এলাকায় যাওয়ার পথে অসুস্থ অনুভব করায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন সংস্কৃতিমন্ত্রী আবুল কালাম আজাদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Sep 2012, 06:21 AM

Updated : 24 Aug 2022, 12:14 PM

ঢাকা, সেপ্টেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামালপুরে নিজের নির্বাচনী এলাকায় যাওয়ার পথে অসুস্থ অনুভব করায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন সংস্কৃতিমন্ত্রী আবুল কালাম আজাদ। তার একজন ব্যক্তিগত সহকারী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মন্ত্রী রোববার সকালে ঢাকা থেকে জামালপুরে যাচ্ছিলেন। পথে বুকে ব্যথা অনুভব করায় তাকে হাসপাতালের নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) রাখা হয়েছে। সিসিইউর দায়িত্বরত চিকিৎসক এক কে অপু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তার রক্তচাপ একটু বেশি। আমরা তাকে পর্যবেক্ষণে রেখেছি। তার শারীরিক অবস্থা পরীক্ষা করে দেখা হচ্ছে।” ২০০৮ সালের নির্বাচনে জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসন থেকে সাংসদ নির্বাচিত হওয়ার পর তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্ব পান এই আওয়ামী লীগ নেতা। সম্প্রতি মন্ত্রণালয়টি ভেঙে দুটি আলাদা দপ্তর করার পর আবুল কালাম আজাদ সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্ব পান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধ/এসইউএম/জেকে/১২১৫ ঘ.