২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলিন্ডার বিস্ফোরণে পুড়ল অ্যাম্বুলেন্স

গাজীপুর সদর উপজেলার মাস্টারবাড়ি এলাকায় সিএনজি ফিলিং স্টেশন থেকে গ্যাস নেয়ার সময় আগুনে পুড়ে ছাই হয়েছে একটি অ্যাম্বুলেন্স। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Sep 2012, 03:09 AM

Updated : 24 Aug 2022, 12:14 PM

গাজীপুর, সেপ্টেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুর সদর উপজেলার মাস্টারবাড়ি এলাকায় সিএনজি ফিলিং স্টেশন থেকে গ্যাস নেয়ার সময় আগুনে পুড়ে ছাই হয়েছে একটি অ্যাম্বুলেন্স। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। অ্যম্বুলেন্সের চালক আরজু মিয়া জানান, ভোর রাতে কিশোরগঞ্জ থেকে এক রোগীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নামিয়ে ফেরার পথে গাজীপুরে খান ফিলিং স্টেশনে গ্যাস নিতে ঢোকেন তিনি। গ্যাস নেয়ার সময় হঠাৎ ধোঁয়া উঠতে দেখে তিনি গাড়ি থেকে দ্রুত লোকজন নামিয়ে দেন। এরপর ফিলিং স্টেশনের কর্মীরা দুর্ঘটনার আশঙ্কায় গাড়িটি ঠেলে কিছুটা দূরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে নিয়ে রাখেন। কিছুক্ষণ পর পুরো গাড়িতে আগুন ছড়িয়ে পড়লে অ্যাম্বুলেন্সের একটি সিলিন্ডার বিকট শব্দে বিস্ফোরিত হয়। এতে গাড়ির ছাদ উড়ে যায়। খবর পেয়ে অগ্নি নির্বাপক কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে নিলেও ততোক্ষণে অ্যাম্বুলেন্সটি পুড়ে যায় বলে গাজীপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আবু জাফর আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/০৯০৫ ঘ.