গাজীপুর, সেপ্টেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুর -৪ (কাপাসিয়া) আসনের উপনির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে।
উপ-নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মিহির সারওয়ার মোর্শেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রোববার সকাল ৮টায় নির্ধারিত সময়েই নির্বাচনী এলাকার ১০২টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়।
তানজিম আহমেদ সোহেল তাজের পদত্যাগে শূন্য এই আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে নৌকা প্রতীক নিয়ে লড়ছেন তারই বড় বোন সিমিন হোসেন রিমি।
রিমির প্রতিদ্বন্দ্বী হিসেবে মোরগ প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন তারই চাচা এবং সাবেক সংসদ সদস্য আফসার উদ্দিন আহমদ খান। এছাড়া কাস্তে প্রতীক নিয়ে নির্বাচনে লড়ছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) মো. আসাদুল্লাহ বাদল।
তবে প্রধান বিরোধী দল বিএনপি এই নির্বাচনে অংশ নিচ্ছে না।
কাপাসিয়ার ২ লাখ ১১ হাজার ৮৮৪ জন ভোটার এই নির্বাচনের মাধ্যমে জাতীয় সংসদে তাদের প্রতিনিধিকে বেছে নেবেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/০৮০৩ ঘ.
bdnews24