ঝালকাঠী, সেপ্টেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পায়ে ইট বাঁধা এবং শরীরে আঘাতের চিহ্নসহ অজ্ঞাত পরিচয়ের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার দুপুর সাড়ে ৩টায় নলছিটি উপজেলার সুজাবাদ গ্রাম সংলগ্ন সুগন্ধা নদীর চর থেকে এ লাশ উদ্ধার করে ঝালকাঠী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানায় পুলিশ ।
নলছিটি থানার ওসির দায়িত্বে থাকা উপ-পরিদর্শক আবুল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নিহত যুবকের দু’পায়েই ইট বাঁধা এবং গলা ও কপালে ধারালো অস্ত্রের ক্ষত চিহ্ন রয়েছে।
“লাশের পরনে শুধু জিন্সের প্যান্ট ছিল।”
২/৩ দিন আগে তাকে হত্যা করে নদীতে ফেলে দেওয়া হয়েছে বলে ধারণা করছে পুলিশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৮২৩ ঘ.
bdnews24