২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পল্লবীতে চাঁদার দাবিতে গুলি, শ্রমিক আহত

মিরপুরের পল্লবীতে চাঁদার দাবিতে এক নির্মাণ শ্রমিককে গুলি করেছে সন্ত্রাসীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Sep 2012, 06:01 AM

Updated : 24 Aug 2022, 12:13 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মিরপুরের পল্লবীতে চাঁদার দাবিতে এক নির্মাণ শ্রমিককে গুলি করেছে সন্ত্রাসীরা। শনিবার সকাল ৭টার দিকে সি ব্লকের ১১ নম্বর রোডের নির্মাণাধীন একটি বাড়িতে এই ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। আহত শ্রমিকের নাম রবিউল ইসলাম (২৫)। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিউলের বাম হাতে গুলি লেগেছে বলে ঢামেক পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মোজাম্মেল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডকটমকে জানিয়েছেন। রবিউল সাংবাদিকদের বলেন, পাঁচ/ছয় জন যুবক এসে তাকে একটি চিঠি দেয় এবং এর পরেই গুলি করে চলে যায়। নির্মাণাধীণ বাড়িটির তদারককারী জানান, ওই চিঠিতে ১০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছে। তবে কোন সন্ত্রাসীর নামে চাঁদা দাবি করা হয়েছে, সে সম্পর্কে তিনি কিছু বলতে পারেননি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এমডি/১১৫৮ ঘ.