২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামের দুই বাজারে ৫০ কেজি পিরানহা জব্দ

চট্টগ্রামের দুটি বাজারে অভিযান চালিয়ে ৫০ কেজি বিক্রয় নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2012, 02:45 PM

Updated : 24 Aug 2022, 12:13 PM

চট্টগ্রাম, সেপ্টেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের দুটি বাজারে অভিযান চালিয়ে ৫০ কেজি বিক্রয় নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার নগরীর পাহাড়তলী ও ফইল্লাতলী বাজারে এই অভিযান চালানো হয় বলে মৎস্য কর্মকর্তা কামাল উদ্দিন চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান। জেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে পরিচালিত এই অভিযানের নেতৃত্ব দেন নির্বাহী হাকিম গোলাম মোস্তফা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ইউএস/এমআই/২০৪১ ঘ.