সিরাজগঞ্জ, সেপ্টেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় সিরাজগঞ্জে নদীভাঙ্গন তীব্র আকার ধারণ করেছে। গত কয়েকদিনে নদীগর্ভে হারিয়ে গেছে প্রায় ২ হাজার বাড়িঘর।
বৃহস্পতিবারও যমুনার পানি ১৭ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। সকালে সিরাজগঞ্জ পয়েন্টে যমুনার পানি বিপদসীমার ৪৮ সেন্টিমিটার বেশি ছিল।
সেইসঙ্গে অভ্যন্তরীণ করতোয়া, বড়াল, গুমানী, ইছামতি, ফুলজোড়সহ অন্যান্য নদ-নদীর পানিও বৃদ্ধি পাচ্ছে।
পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী শফিকুল ইসলাম জানান, পানি বৃদ্ধির কারণে উত্তরে কাজিপুর, সিরাজগঞ্জ সদর ও দক্ষিণ চৌহালী এলাকায় নদীভাঙ্গন তীব্র আকার ধারণ করেছে।
বন্যার পানিতে সাড়ে ৫ হাজার হেক্টর জমিতে থাকা ফসল নিমজ্জিত হয়েছে বলে জানিয়েছেন সিরাজগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক শফিউল আলম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/এএল/১৮২০ ঘ.
bdnews24