২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিদ্যালয়ে ঢুকে উত্ত্যক্ত, বখাটে গ্রেপ্তার

মাদারীপুরের কালকিনিতে এক স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে এক বখাটেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2012, 12:06 PM

Updated : 24 Aug 2022, 12:13 PM

মাদারীপুর, সেপ্টেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাদারীপুরের কালকিনিতে এক স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে এক বখাটেকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে সাহেবরামপুর ইউনিয়নের কয়ারিয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয় থেকে ওই যুবককে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে। গ্রেপ্তার টিপু মাল (২১) দক্ষিণ সাহেব রামপুর গ্রামের শাহা মালের ছেলে। কালকিনি থানার ওসি একেএম শাহিন মন্ডল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “টিপু বিদ্যালয়ে ঢুকে নবম শ্রেণীর এক ছাত্রীকে উত্ত্যক্ত করে।” বাধা দিলে ওই যুবক শিক্ষকদের গালাগালি করলে স্থানীয়রা তাকে আটকে থানায় খবর দেয় বলে ওসি জানান। ওসি বলেন, “স্কুলের ভেতরে ঢুকে শিক্ষক ও অন্যান্যদের সঙ্গে অশোভন আচরণ করার কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএস/এমআই/১৮০১ ঘ.