নওগাঁ, সেপ্টেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নওগাঁয় ইঁদুর নিধন অভিযান শুরু হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় নওগাঁর কৃষিস¤প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ কেন্দ্রে এ জেলার অভিযান উদ্বোধন করা হয়। ২৫ অক্টোবর পর্যন্ত এ অভিযান চলবে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত এ অনুষ্ঠানে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল মালেকের সভাপতিত্ব করেন।
উদ্বোধনী সভায় নওগাঁ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক এসএম নুরুজ্জামান জানান, গত বছর নওগাঁয় চার লাখ ৩৪ হাজার নয়শ’ ৩০টি ইঁদুর নিধন করা হয়।
ইঁদুর নিধনে ব্যক্তিগতভাবে শ্রেষ্ঠ পুরষ্কার পান নওগাঁর ধামইরহাট উপজেলার জয়জয়পুর গ্রামের রবিন সরেনের ছেলে বাবুল সরেন। তিনি ৫ হাজার ১৫০টি ইঁদুরের লেজ জমা দিয়ে এই পুরস্কার পেয়েছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৭৩১ ঘ.
bdnews24