২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গণিত পরীক্ষাতেও সৃজনশীল প্রশ্ন

উচ্চ মাধ্যমিক, মাধ্যমিক ও জুনিয়র স্কুল সার্টিফিকেটে গণিত বিষয়ের পরীক্ষাও সৃজনশীল প্রশ্নে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2012, 09:56 AM

Updated : 24 Aug 2022, 12:13 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উচ্চ মাধ্যমিক, মাধ্যমিক ও জুনিয়র স্কুল সার্টিফিকেটে গণিত বিষয়ের পরীক্ষাও সৃজনশীল প্রশ্নে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। বৃহস্পতিবার মন্ত্রণালয়ের এক আদেশে বলা হয়, ২০১৪ সালের জেএসসি ও জেডিসিতে গণিতের প্রশ্ন হবে সৃজনশীল পদ্ধতিতে। এসএসসি ও দাখিলের গণিত ও উচ্চতর গণিতের পরীক্ষা ২০১৫ সাল থেকে এবং এইচএসসি ও আলিমে ২০১৭ সাল থেকে এ বিষয়ের পরীক্ষা সৃজনশীল প্রশ্নে হবে। এ পদ্ধতিতে ৬০ নম্বরের সৃজনশীল (কাঠামো) এবং ৪০ নম্বরের বহুনির্বাচনী প্রশ্ন থাকবে। এতোদিন এসএসসির ২৩টি বিষয়ের মধ্যে গণিত ও উচ্চতর গণিত ছাড়া সব বিষয়ে সৃজনশীল প্রশ্নপদ্ধতি চালু ছিল। অন্যদিকে এইচএসসিতে ২০১৭ সাল থেকে গণিতসহ ১৩টি বিষয় সৃজনশীল প্রশ্নের আওতায় এলো। এছাড়া জেএসসি ও জেডিসির বাংলা দ্বিতীয় পত্র, ইংরেজি প্রথম পত্র, ইংরেজি দ্বিতীয় পত্র ও গণিত ছাড়া অন্য বিষয়ের পরীক্ষা এতদিন সৃজনশীল প্রশ্নে হয়ে আসছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/জেকে/১৫৫৩ ঘ.