২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়া শহরে ১৪৪ ধারা

কুষ্টিয়া একই স্থানে বিএনপির দুই পক্ষ সমাবেশ ডাকায় ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2012, 09:48 AM

Updated : 24 Aug 2022, 12:13 PM

কুষ্টিয়া, সেপ্টেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুষ্টিয়া একই স্থানে বিএনপির দুই পক্ষ সমাবেশ ডাকায় ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন। বৃহস্পতিবার সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত কুষ্টিয়া শহরে সব ধরনের সমাবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়। কুষ্টিয়া সদর থানার ওসি আসাদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহের কুষ্টিয়া আসা উপলক্ষে বিকাল ৩টায় শহরের পাবলিক লাইব্রেরি মাঠে সমাবেশ ডাকে জেলা বিএনপি ও বিএনপির বিদ্রোহী পক্ষ। এ নিয়ে এলাকায় উত্তেজনা সৃষ্টি হলে অস্থিতিশীল পরিস্থিতি এড়াতে বুধবার রাত ৯টার দিকে মাইকিং করে ১৪৪ ধারা জারির কথা জানায় প্রশাসন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/এমএইচপি/১৫৪৬ ঘ.