২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে ৩ হাজার বোতল ফেনসিডিল উদ্ধার

ঢাকায় পাচারকালে দু’টি ট্রাকসহ তিন হাজার বোতল ফেনসিডিল আটক করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2012, 08:13 AM

Updated : 24 Aug 2022, 12:13 PM

সিরাজগঞ্জ, সেপ্টেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকায় পাচারকালে দু’টি ট্রাকসহ তিন হাজার বোতল ফেনসিডিল আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোরে বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড় গোল চত্বরে যশোর ও চুয়াডাঙ্গা থেকে আসা দু’টি ট্রাকে তল্লাশি চালিয়ে এ মাদক উদ্ধার এবং দুইজন মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন মাগুড়ার বাবুখালি এলাকার মৃত, মাজেদ মোল্লার ছেলে ওসমান মোল্লা (২৬) ও চুয়াডাঙ্গার বোলাটিয়া এলাকার মৃত, মোসলেম উদ্দিনের ছেলে রেজাউল হোসেন (৪২)। বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড় থানার ওসি মেহেদী হাসান জানান, ভোরে সেতুর পশ্চিমপাড় গোলচত্বরে ঢাকাগামী দু’টি ট্রাকে তল্লাশি চালানো হয়। সিরাজগঞ্জ পুলিশ সুপার হুমায়ন কবীরের নেতৃত্বে এ অভিযানে ট্রাকের ভিতর লুকিয়ে রাখা তিন হাজার বোতল ফেনসিডিলসহ ট্রাত দু’টি জব্দ ও দুইজনকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় মামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৪০৫ ঘ.