২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খাগড়াছড়িতে পাহাড়ি-বাঙালি শান্তি শোভাযাত্রা

পাহাড়ি ও বাঙালির মধ্যে শান্তি স¤প্রীতি রক্ষায় খাগড়াছড়িতে শোভাযাত্রা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2012, 07:48 AM

Updated : 24 Aug 2022, 12:13 PM

খাগড়াছড়ি, সেপ্টেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাহাড়ি ও বাঙালির মধ্যে শান্তি স¤প্রীতি রক্ষায় খাগড়াছড়িতে শোভাযাত্রা হয়েছে। বৃহস্পতিবার সকালে খাগড়াছড়ি টাউন হল চত্বরে পায়রা ও বেলুন উড়িয়ে শোভাযাত্রাটি উদ্বোধন করেন স্থানীয় সাংসদ যতীন্দ্র লাল ত্রিপুরা। গত শনিবার রাঙ্গামাটিতে পাহাড়ি-বাঙালি সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শনিবার থেকে সোমবার সন্ধ্যা পর্যন্ত ওই জেলায় ১৪৪ ধারা জারি ছিল। সেনাবাহিনীর খাগড়াছড়ি অঞ্চল এর উদ্যোগে এ শোভা যাত্রায় খাগড়াছড়ির অঞ্চলের অধিনায়ক ব্রিগেডিয়ার জেনারেল মো. মামুন উর রশিদ, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা, জেলা প্রশাসক আনিস উল হক ভূইয়াসহ জেলার সর্বস্তরের মানুষ অংশ নেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৩৪০ ঘ.