২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুর-ঢাকা রুটে বাস চলাচল বিঘ্নিত

এক শ্রমিককে মারধরের জেরে চাঁদপুর-ঢাকা রুটে চলাচলকারী পদ্মা পরিবহনের বাস সার্ভিস বন্ধ রয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2012, 07:31 AM

Updated : 24 Aug 2022, 12:13 PM

চাঁদপুর, সেপ্টেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এক শ্রমিককে মারধরের জেরে চাঁদপুর-ঢাকা রুটে চলাচলকারী পদ্মা পরিবহনের বাস সার্ভিস বন্ধ রয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে শ্রমিকদের কর্মবিরতির কারণে ভোগান্তিতে পড়েছে এ রুটের যাত্রীরা। চাঁদপুর পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. ফারুক দেওয়ান জানান, হাজীগঞ্জ-ঢাকা রূটের তিশা পরিবহনের শ্রমিকরা পদ্মা পরিবহনের এক শ্রমিক মারধর করে। “এতে ক্ষুব্ধ শ্রমিকরা সকাল থেকে বাস চলাচল বন্ধ করে দেয়।” দু‘পক্ষের সমঝোতার জন্য দুপুরে শ্রমিক নেতারা আলোচনায় বসেঝে বলেও জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৩২৫ ঘ.