২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১১ অক্টোবর পর্যন্ত লবণ আমদানির সুযোগ

আগামী ১১ অক্টোবর পর্যন্ত খাবার লবণ আমদানির সুযোগ পেলেন লবণ কল মালিক ও পরিশোধিত ভোজ্য লবণ আমদানিকারকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Sep 2012, 08:37 AM

Updated : 24 Aug 2022, 12:12 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী ১১ অক্টোবর পর্যন্ত খাবার লবণ আমদানির সুযোগ পেলেন লবণ কল মালিক ও পরিশোধিত ভোজ্য লবণ আমদানিকারকরা। বাণিজ্য মন্ত্রণালয় সোমবার এ বিষয়ে একটি আদেশ জারি করে। ওইদিন থেকেই তা কার্যকর হয়। আদেশে বলা হয়, গত বছরের ৬ সেপ্টেম্বর লবণ আমদানি নিষিদ্ধ করে একটি আদেশ জারি হয়েছিল। ওই আদেশের কার্যকারিতা স্থগিত করে এ সুযোগ দেওয়া হয়েছে। একজন আমদানিকারক বা লবণ কল মালিক সর্বোচ্চ ১০ হাজার মেট্রিক টন লবণ আমদানির সুযোগ পাবেন। এজন্য তাদের ১১ অক্টোবরের মধ্যে ঋণপত্র (এলসি) খুলতে হবে। আর আমদানিযোগ্য লবণ ৩০ নভেম্বরের মধ্যে জাহাজে তুলতে হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/জেকে/১৪৩৪ ঘ.