২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুর থেকে অপহৃত শিশু বগুড়ায় উদ্ধার

গাজীপুরের কালিয়াকৈর উপজেলা থেকে অপহৃত এক শিশুকে বগুড়া সদর থেকে উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Sep 2012, 05:08 PM

Updated : 24 Aug 2022, 12:12 PM

গাজীপুর, সেপ্টেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরের কালিয়াকৈর উপজেলা থেকে অপহৃত এক শিশুকে বগুড়া সদর থেকে উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় বগুড়া সদর উপজেলার বাঘপাড়া এলাকা থেকে ওই শিশুকে উদ্ধার করা হয়। এদিন সকালেই কালিয়াকৈরের পল্লী বিদ্যুৎ জোড়া পাম্প এলাকা থেকে অপহৃত হয় আব্দুর রাজ্জাকের ছেলে মো. শাকিল (৫)। অপহরণের ঘটনায় জড়িত সন্দেহে আবুল কালাম (৩০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি গাইবান্ধার গোবিন্দগঞ্জের রসুলপুর গ্রামের খুদে মণ্ডলের ছেলে। আব্দুর রাজ্জাকের বাড়িতে কালাম স্ত্রী-সন্তান নিয়ে বসবাস করতেন। কালিয়াকৈর থানার ওসি ওমর ফারুক সাংবাদিকদের জানান, কালাম সকাল ৯টার দিকে শকিলকে চকলেট খাওয়ানোর কথা বলে অপহরণ করে। পরে পুলিশ তাকে বগুড়া সদর থেকে উদ্ধার করে। এ ঘটনায় আব্দুর রাজ্জাক থানায় একটি সাধারণ ডায়েরি করেন। অপহরণের সঙ্গে জড়িত অন্যদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান ওসি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এইচএ/২৩০৮ ঘ.