২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নবীকে নিয়ে চলচ্চিত্রের প্রতিবাদে শ্রমিকদের বিক্ষোভ

হযরত মুহাম্মদকে (স.) নিয়ে বিতর্কিত চলচ্চিত্র নির্মাণের প্রতিবাদে মঙ্গলবার সোনারগাঁওয়ের কাঁচপুরে বিক্ষোভ মিছিল করেছেন শ্রমিকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Sep 2012, 01:14 PM

Updated : 24 Aug 2022, 12:12 PM

নারায়ণগঞ্জ, সেপ্টেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হযরত মুহাম্মদকে (স.) নিয়ে বিতর্কিত চলচ্চিত্র নির্মাণের প্রতিবাদে মঙ্গলবার সোনারগাঁওয়ের কাঁচপুরে বিক্ষোভ মিছিল করেছেন শ্রমিকরা। বিকালে ওপেক্স-সিনহা গ্রুপ ও স্কয়ার গার্মেন্টসের কয়েক হাজার পোশাক শ্রমিক এ মিছিলে অংশ নেন। এ সময় ঢাকা-সিলেট ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয় বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার শেখ নাজমুল আলম। পুলিশ সুপার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ওপেক্স-সিনহা গ্রুপ ও স্কয়ার গার্মেন্টসে একঘণ্টা আগেই ছুটি দিলে শ্রমিকরা বিকেল ৪টার দিকে রাস্তায় নেমে আসে। এ দুটি কারখানায় ৩০-৩৫ হাজার শ্রমিক কাজ করে। কারখানা দু’টির শ্রমিকদের মিছিলের কারণে ঢাকা-সিলেট মহাসড়কে এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। এতে তীব্র যানজটের সৃষ্টি হয়। মঙ্গলবারের এই বিক্ষোভ মিছিল আয়োজনের কথা ওই দু’টি কারখানার শ্রমিকরা সোমবার রাতেই পুলিশকে অবহিত করে বলে জানান পুলিশ সুপার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/এইচএ/১৯১৩ ঘ.