ঢাকা, সেপ্টেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--নবম জাতীয় সংসদের ১৪তম অধিবেশনে পাস হওয়া ১৩টি বিলে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান সম্মতি দিয়েছেন।
সোমবার সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
রাষ্ট্রপতির সম্মতি দেওয়া বিলগুলোর মধ্যে রয়েছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয় (সংশোধন) বিল ২০১২, কুমিল¬া বিশ্ববিদ্যালয় (সংশোধন) বিল ২০১২, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় (সংশোধন) বিল ২০১২, দুর্যোগ ব্যবস্থাপনা বিল ২০১২, পাওয়ার অব অ্যাটর্নি বিল ২০১২, দেওয়ানী কার্যবিধি ( সংশোধন) বিল ২০১২, ফৌজদারী কার্যবিধি (সংশোধন) বিল ২০১২, দি মেম্বারস অব পাবলিক সার্ভিস কমিশন ( টার্মস অ্যান্ড কন্ডিশন অব সার্ভিস) (সংশোধন) বিল ২০১২, অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ (দ্বিতীয় সংশোধন) বিল ২০১২, রেজিস্ট্রেশন (সংশোধন) বিল ২০১২, গ্রামীণ ব্যাংক (সংশোধন) বিল ২০১২ ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল ( দ্বিতীয় সংশোধন) বিল ২০১২ ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এইচএ/২৩০০ ঘ.
bdnews24