ঢাকা, সেপ্টেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর মিরপুর-১০ (গোলচত্বর)- এ পরিবেশ ছাড়পত্র ছাড়াই ১২ তলা বাণিজ্যিক ভবন নির্মাণের অভিযোগে ভবন কর্তৃপক্ষকে ২১ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।
৩০ কাঠা জমির ওপর এই বহুতল ভবনের নাম ‘শাহ আলী প্লাজা’। সোমবার অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) মোহাম্মদ মুনীর চৌধুরী এ জরিমানা করেন।
পরিবেশ অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, শাহ আলী প্লাজার নির্মাণ কাজ শুরু হয় ২০০০ সালে। মূলত আবাসিক প্লট হিসেবে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের মালিকানায় ছিল এটি। পরে ১৯৯৫ সালে রাজউকের অনুমোদন নিয়ে একে বাণিজ্যিক প্লটে রূপান্তর করা হয়।
পরিবেশ অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) মোহাম্মদ মুনীর চৌধুরী এই চাঞ্চল্যকর ঘটনা উদঘাটনের পর শাহ আলী প্লাজা কর্তৃপক্ষকে দ-িত করে পরিবেশের ক্ষতিপূরণ বাবদ ২১ লাখ ৩৫ হাজার টাকা জরিমানা আদায় করেন।
পরিবেশ ছাড়পত্র গ্রহণ ছাড়া এই ভবনের নির্মাণকাজের উপর নিষেধাজ্ঞাও আরোপ করেন তিনি।
এ ঘটনায় বিস্ময় প্রকাশ করে মুনীর চৌধুরী বলেন, “মিরপুরের মত ঘনবসতিপূর্ণ এলাকায় কীভাবে এ ধরনের বহুতল বাণিজ্যিক ভবনের অনুমতি দেওয়া হয়েছে, তা বোধগম্য নয়। এ ঘটনা নগর ব্যবস্থাপনাকে বিপর্যস্ত করবে। বিশাল এ বাণিজ্যিক ভবনের জন্য পৃথক স্যুয়ারেজ ট্রিটমেন্ট প্যøান্ট, সবুজ আচ্ছাদিত এলাকা, পার্কিং বে, রেইন ওয়াটার হার্ভেস্টিং ইত্যাদি থাকা অপরিহার্য। অথচ ভবনের পরিকল্পনায় এসব কিছুই নেই।”
প্রস্তাবিত প্রকল্পে শাহ আলী প্লাজাকে ১৪ তলায় রূপান্তরিত করা হবে। প্রকল্প কর্তৃপক্ষ জানায়, ১৯৯৩ সালে টেন্ডারের মাধ্যমে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের কাছ থেকে ১ কোটি ৪৭ লাখ টাকা মূল্যে এই ৩০ কাঠা জমি কেনা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এইচএ/১৯৩৯ ঘ.
bdnews24