২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে স্ত্রী হত্যার দায়ে যাবজ্জীবন

স্ত্রী হত্যার দায়ে স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে সিরাজগঞ্জের একটি আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2012, 11:58 AM

Updated : 24 Aug 2022, 12:11 PM

সিরাজগঞ্জ, সেপ্টেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্ত্রী হত্যার দায়ে স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে সিরাজগঞ্জের একটি আদালত। সোমবার জেলা ও দায়রা জজ আব্দুস সালেক এ রায় দেন। এছাড়া দণ্ডিতকে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছরের বিনাশ্রম কারাভোগ করতে হবে। দণ্ডিত আব্দুল মালেক (৩৬) উল্লাপাড়া উপজেলার ক্ষুদ্র মনোহারা গ্রামের আবু হোসেন সরকারের ছেলে। আদালতের পাবলিক প্রসিকিউটর আব্দুর রহমান বলেন, ২০০৭ সালের ৩ এপ্রিল রাতে আব্দুল মালেক তার স্ত্রী মরিয়ম খাতুনকে (৩০) মারধর ও শ্বাসরোধে হত্যা করে। পরে হত্যার ঘটনা ধামাচাপা দিতে লাশে আগুন দিয়ে আত্মহত্যার বলে প্রচার করে। এ ঘটনায় মরিয়মের বাবা আব্দুল লতিফ খোকন বাদী হয়ে উল্লাপাড়া থানায় ছয় জনকে আসামি করে একটি হত্যা মামলা করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/ডিডি/১৭৫০ ঘ.