২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাবতলী-সোয়ারীঘাট সড়ক চার লেন হবে

গাবতলী থেকে সোয়ারীঘাট পর্যন্ত ১১ কিলোমিটার সড়ক চার লেনে উন্নীত করা হবে বলে জানিয়েছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2012, 11:08 AM

Updated : 24 Aug 2022, 12:11 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাবতলী থেকে সোয়ারীঘাট পর্যন্ত ১১ কিলোমিটার সড়ক চার লেনে উন্নীত করা হবে বলে জানিয়েছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের। যোগাযোগমন্ত্রী সোমবার বাবুবাজার-গাবতলী সড়ক পরিদর্শনকালে সাংবাদিকদের বলেন, প্রথম ধাপে এ সড়কের গাবতলী থেকে হাজারীবাগ পর্যন্ত প্রায় ছয় কিলোমিটার সড়ক চার লেনে উন্নীত করার জন্য ১৫ দিনের মধ্যে দরপত্র আহ্বান করা হবে। তিনি জানান, পুরান ঢাকার যানজট নিরসনে সড়কটির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু সড়কের দু’পাশে আবর্জনা ফেলায় সড়ক সংকীর্ণ হয়ে গেছে। সড়কটির যানজট নিরসনে ট্রাফিক ব্যবস্থাপনা উন্নয়ন ও আবর্জনা পরিষ্কার করতে ট্রাফিক বিভাগ ও ঢাকা সিটি কর্পোরেশনকে অনুরোধ জানানো হয়েছে বলে জানান মন্ত্রী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এসইউ/১৬৫৭ ঘ.