২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে বৃদ্ধকে কুপিয়ে হত্যা

বরিশালের উজিরপুর উপজেলায় শনিবার সন্ধ্যায় তুচ্ছ ঘটনা নিয়ে এক বৃদ্ধকে কুপিয়ে হত্যা করেছে প্রতিবেশীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Sep 2012, 08:45 AM

Updated : 24 Aug 2022, 12:11 PM

বরিশাল, সেপ্টেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-বরিশালের উজিরপুর উপজেলায় শনিবার সন্ধ্যায় তুচ্ছ ঘটনা নিয়ে এক বৃদ্ধকে কুপিয়ে হত্যা করেছে প্রতিবেশীরা। নিহত ইউনুস মজুমদার (৫৫) ঝালকাঠির শেকেরহাট ইউনিয়নের প্রতাপপুর গ্রামের আপ্তার মজুমদারের ছেলে। তিনি উজিরপুর বৈরকাঠী গ্রামের লাহেড়ী বাড়িতে শ্বশুরের ঘরে থাকতেন বলে পুলিশ জানিয়েছে। উজিরপুর মডেল থানার উপ-পরিদর্শক মো. আব্দুল মজিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শনিবার ইউনুস বাড়ির একটি অংশীদারী গাছ থেকে জাম্বুরা পাড়লে প্রতিবেশী সাহেব আলী, তার স্ত্রী হাসিনা বেগম, ময়ে আসমা ও নাজমার সঙ্গে ঝগড়া হয়। এক পর্যায় সাহেব আলী পরিবারের লোকজন নিয়ে ইউনুসকে টেটা ও দা দিয়ে আঘাত করে। রাতে ইউনুসের মৃত্যু হয়। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৪৩৫ ঘ.