ঝালকাঠী, সেপ্টেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হরতালের আগে শনিবার রাতে ঝালকাঠীর চার উপজেলা থেকে ছয় জামায়াতকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এরা হলেন সদরের জামায়াতকর্মী মো. আলমগীর (৪৫), নলছিটির মো. সুফিয়ান (৪৫), কাঁঠালিয়ার পান্নু খান (৪৮), চুন্নু খান (৫১) ও জুলফু খান (৫৫) এবং রাজাপুরের এনামুল হক (৫৫) ।
সদর থানার ওসি আব্দুল মান্নান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হরতালে নাশকতা সৃষ্টি করতে পারে আশংকায় ১৫১ ধারায় এদের গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে হরতালের কারণে সকাল থেকে ঝালকাঠীর সঙ্গে দূরপাল্লার ও অভ্যন্তরীণ রুটে সকল প্রকার যান চলাচল বন্ধ আছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১২২০ ঘ.
bdnews24