২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

রাবি’র আইবিএস কর্মকর্তার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউট অব বাংলাদেশ স্টাডিজ (আইবিএস) এর এক কর্মকর্তার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করেছেন এক শিক্ষার্থী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Sep 2012, 05:40 PM

Updated : 24 Aug 2022, 12:10 PM

রাজশাহী বিশ্ববিদ্যালয়, সেপ্টেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউট অব বাংলাদেশ স্টাডিজ (আইবিএস) এর এক কর্মকর্তার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করেছেন এক শিক্ষার্থী। আইবিএস’র সচিব এস এম গোলাম নবী বিরুদ্ধে এই ইন্সটিটিউটে ভর্তিচ্ছু এক শিক্ষার্থী মতিহার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। মামলা দায়েরের ঘটনার সত্যতা স্বীকার করে মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিছুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গোলাম নবী আইবিএস এর সচিব পদে দায়িত পালনকালে ভর্তিচ্ছু এক শিক্ষার্থী তার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এনে মামলা দায়ের করেন। “আমরা তদন্ত করে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবো।” অবশ্য গোলাম নবী এ অভিযোগ অস্বীকার করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমার বিরুদ্ধে দায়ের করা মামলাটি সাজানো। ষড়যন্ত্র করে একটি মহল আমার বিরুদ্ধে এক ছাত্রীকে দিয়ে যৌন হয়রানির মামলা দিয়েছিল।” আইবিএস এর পরিচালক প্রফেসর মুহাম্মমদ শহিদল্লাহ জানান, কথিত যৌন হয়রানির অভিযোগে ওই কর্মকর্তার বিরুদ্ধে কোনো তদন্ত কমিটি হয়নি বা তার শাস্তিও হয়নি। তবে গোলাম নবীর বিরুদ্ধে এর আগে একই পদে দায়িত্ব পালনকালে নানা দুর্নীতি, অনিয়ম ও তহবিল তছরুপের মত গুরুতর অভিযোগ তিনি শুনেছেন বলে দাবি করেন। লিখিত কোনো অভিযোগ না পাওয়ায় এই বিষয়ে আইবিএস কিছু করতে পারছে না বলে পরিচালক জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএ/২৩৩৬ ঘ.