সাতক্ষীরা, সেপ্টেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাতক্ষীরা শহর থেকে গ্রেপ্তার ছয় শিবিরকর্মীকে শনিবার কিশোর সংশোধনাগারে পাঠানো হয়েছে।
শুক্রবার মিছিল করার সময় পুলিশ তাদের গ্রেপ্তার করে।
শনিবার তাদের মুখ্য বিচার বিভাগীয় হাকিম মো. শহিদুল ইসলামের আদালতে হাজির করা হয়।
অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় বিচারক তাদের কিশোর সংশোধনাগারে পাঠানোর নির্দেশ দেন।
এরা হল সদরের চুপড়িয়া গ্রামের আবদুল হান্নানের ছেলে আফজাল হোসেন (১৪), রবিউল ইসলামের ছেলে আশিকুর রহমান (১৫), শফিকুল ইসলামের ছেলে উজ্জ্বল কবির (১৬) ও মো. হাবিবুল্ল¬াহ (১৫), শহরের মুন্সিপাড়ার মোস্তফা শহিদুল্ল¬াহের ছেলে মেজবাহ হান্নান মাসুদ (১৬), ভোমরা গ্রামের ইউনুস গাজির ছেলে আবু সাঈদ (১৪)।
সদর থানার ওসি (তদন্ত) আমিনুল ইসলাম বলেন, গ্রেপ্তারদের যশোরে কিশোর সংশোধনাগারে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১৫০ ঘ.
bdnews24