২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৯২ অনুপ্রবেশের চেষ্টাকারীকে মিয়ানমারে ফেরত

অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় আটক ৯২জন মিয়ানমারের নাগরিককে ফেরত পাঠিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Sep 2012, 01:47 PM

Updated : 24 Aug 2022, 12:11 PM

কক্সবাজার সেপ্টেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় আটক ৯২জন মিয়ানমারের নাগরিককে ফেরত পাঠিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার সন্ধ্যা পর্যন্ত অভিযান চালিয়ে কক্সবাজারস্থ বিজিবির ১৭ ব্যাটালিয়ান ও টেকনাফস্থ বিজিবির ৪২ ব্যাটালিয়ানের সদস্যরা এ সব রোহিঙ্গাদের আটক করে। ১৭ ব্যাটালিয়ান সদস্যরা উখিয়া উপজেলার পাশ্ববর্তী তমব্রু ও ঘুমধুম এলাকা থেকে ৩৪ জন এবং ৪২ ব্যাটালিয়ান সদস্যরা শাহপরীর দ্বীপ, সাবরাং নাফ নদীর মোহনা থেকে ৫৮ জনকে আটক করে। বিজিবির ১৭ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. খালেকুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিজিবি টহল দলের সদস্যরা অভিযান চালিয়ে মিয়ানমারের মোট ৩৪ নাগরিককে আটক করে। সন্ধ্যা ৬ টার দিকে এদের চিকিৎসা ও খাদ্য সহায়তা দিয়ে মিয়ানমারের ফেরত পাঠানো হয়। অপরদিকে, বিজিবির ৪২ ব্যাটালিয়ানের অধিনায়ক লে. কর্নেল জাহিদ হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রোববার বিকাল ৫টা পর্যন্তটেকনাফের শাহপরীরদ্বীপ, সাবরাং নাফ নদীর মোহনা থেকে মিয়ানমারের ৫৮ নাগরিককে আটক করে ফেরত পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৯৩৫ ঘ.