২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তিন ‘ছেলেধরাকে’ পিটুনি দিয়ে পুলিশে

নারায়ণগঞ্জে দু’জায়গায় শনিবার ছেলেধরা সন্দেহে তিন যুবককে পিটুনির পর পুলিশে দিয়েছে জনতা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Sep 2012, 12:20 PM

Updated : 24 Aug 2022, 12:11 PM

নারায়ণগঞ্জ, সেপ্টেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জে দু’জায়গায় শনিবার ছেলেধরা সন্দেহে তিন যুবককে পিটুনির পর পুলিশে দিয়েছে জনতা। বন্দর উপজেলার মিনার বাড়ি এবং সদরের ফতুল্লার লামাপাড়ায় এই দুটি ঘটনা ঘটে। এরমধ্যে একজনকে হাসপাতালে পাঠানো হয়েছে। বন্দর থানার ওসি আকতার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বেলা ১২টার দিকে বন্দরের মিনার বাড়ি এলাকার একটি কিন্ডারগার্টেনের দ্বিতীয় শ্রেণির ছাত্র স্থানীয় স্বপন মিয়ার ছেলে জাহিদ হাসানকে (৭) দুই যুবক শহিদুল্লাহ (২৫) ও শাহ আলম (২৫) কিছু খেতে দেন। কিন্তু জাহিদ তা না খেয়ে ছুটে পাশে তাদের বাড়ি গিয়ে মাকে কথাটি জানায়। তার মা তা স্থানীয়দের জানালে তারা তাদের ধরে পিটুনির পর পুলিশে দেয়। শহিদুল্লাহ পুরান বন্দর চৌধুরী বাড়ির মফিজ উদ্দিনের ছেলে এবং শাহ আলম প্রয়াত আরিফ সিদ্দিকের ছেলে। ফতুল্লাহ মডেল থানার ওসি আবদুল মতিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বেলা ১২টায় মাসদাইর পাকাপুলে স্থানীয় বিপ্লবের ছেলে আলামিনকে (৫) ফুসলিয়ে বাড়ি থেকে নিয়ে যায় সেলিম (৩০) নামে এক যুবক। মাসদাইর কবরস্থানের কাচে গেলে লোকজনের সন্দেহ হয়। জিজ্ঞাসাবাদ করলে সেলিম দৌড়ে পালানোর চেষ্টা করে। এরপর তারে ধরে পিটুনি দেয়। পরে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় শহরের খানপুরে নারায়ণগঞ্জ হাসপাতালে পাঠায়। সেলিম ফতুল্লার লামাপাড়ার প্রয়াত সুলতান আহাম্মেদের ছেলে। গত শনিবার (১৮ সেপ্টেম্বর) ফতুল্লার শিবু মার্কেট এলাকায় ছেলেধরা সন্দেহে তিন যুবককে ধরতে গেলে সন্ত্রাসীরা পুলিশ ও সাংবাদিককে পিটিয়ে আহত করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮১০ ঘ.