২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সীতাকুণ্ডে দুর্ঘটনায় নিহত ১

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডের ফৌজদারহাটে দুই ট্রাকের সংঘর্ষে এক চালক নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Sep 2012, 07:12 AM

Updated : 24 Aug 2022, 12:11 PM

চট্টগ্রাম, সেপ্টেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডের ফৌজদারহাটে দুই ট্রাকের সংঘর্ষে এক চালক নিহত হয়েছেন। নিহতের নাম আবদুস সালাম (৩৫)। তিনি কক্সবাজারের টেকনাফ উপজেলার দক্ষিণ জালিয়াপাড়া গ্রামের বাসিন্দা। দুর্ঘটনায় আহত ট্রাকচালকের সহকারী মো. হোসেনকে (৪০) চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার ভোর সাড়ে ৪টার দিকে ফৌজদারহাট পেট্রোল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে বলে চমেক পুলিশ ফাঁড়ির কনস্টেবল আনিসুর রহমান জানিয়েছেন। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুটি ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষের পর একটির চালক ও সহকারীকে গুরুতর আহতাবস্থায় হাসপাতালে আনা হলে চিকিৎসকরা সালামকে মৃত ঘোষণা করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমআই/১৩১১ ঘ.