২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাওয়ায় ডুবোচরে ফেরি আটকা

মাওয়া-কাওড়াকান্দি নৌ রুটের কবুতরখোলা চ্যানেলে শুক্রবার রাতে ডুবোচরে একটি ফেরি এক ঘণ্টা আটকে ছিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Sep 2012, 04:10 AM

Updated : 24 Aug 2022, 12:11 PM

মাদারীপুর, সেপ্টেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাওয়া-কাওড়াকান্দি নৌ রুটের কবুতরখোলা চ্যানেলে শুক্রবার রাতে ডুবোচরে একটি ফেরি এক ঘণ্টা আটকে ছিল। রাত ১১টার দিকে আটকে পড়া ফেরিটি রাত ১২টার দিকে মুক্ত হয় বলে জানিয়েছেন বিআইডাব্লিওটিসির কাওড়াকান্দি ঘাটের সহকারী ব্যবস্থাপক আব্দুল বাতেন। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “চালকের চেষ্টায়ই ফেরিটি মুক্ত হয়।” মাওয়া থেকে কাওড়াকান্দিমুখী ওই ফেরিতে ১০টি যাত্রীবাহী বাসসহ ৪০টি গাড়ি ছিল। আটকে পড়া ফেরিতে থাকা বাংলাদেশ প্রতিদিনের মাদারীপুর প্রতিনিধি বেলাল রিজভী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিপরীতমুখী একটি ফেরিকে জায়গা দিতে গিয়ে তাদের ফেরিটি ডুবোচরে আটকে যায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১০০৭ ঘ.