২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় বিএনপি কর্মী খুন

রেলওয়ের একটি অবৈধ বাসার দখল বেচার টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে বিএনপির এক কর্মী খুন হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2012, 12:31 PM

Updated : 24 Aug 2022, 12:10 PM

পাবনা, সেপ্টেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রেলওয়ের একটি অবৈধ বাসার দখল বেচার টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে বিএনপির এক কর্মী খুন হয়েছে। ঈশ্বরদী থানার ওসি আকবর হোসেন জানান, গত বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় ঈশ্বরদী পৌর এলাকার রহিমপুর মোড়ের কাছে টাকা ভাগাভাগি নিয়ে বাকবিত-ার পর তার বন্ধুরা রানাকে চাপাতি দিয়ে আঘাত করে। নিহত রানা (২৮) ঈশ্বরদীর শৈলপাড়ার আবুল হাশেমের ছেলে। তিনি শৈলপাড়া ওয়ার্ড বিএনপির কমিটির সদনস্য বলে জানিয়েছেন ঈশ্বরদী পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাকারিয়া পিণ্টু। গুরুতর আহত অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এদিকে রানাকে চাপতি দিয়ে আঘাত করার পর রহিমপুর এলাকা পুরুষ শূন্য হয়ে পড়েছে। এলাকাবাসী জানায়, রেলের পরিত্যাক্ত একটি বাসা রানাসহ তার বন্ধুরা দখল করে অন্যের কাছে টাকার বিনিময়ে দখল বিক্রি করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৮২০ ঘ.