২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুলিশ কর্মকর্তা পরিচয়ে পুলিশের সঙ্গে প্রতারণা

ভুয়া পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে পুলিশের সঙ্গে প্রতারণা করে আসা এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2012, 11:35 AM

Updated : 24 Aug 2022, 12:10 PM

ঢাকা, সেপ্টেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভুয়া পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে পুলিশের সঙ্গে প্রতারণা করে আসা এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার দুপুরে প্রতারক মেজবাহ উদ্দিনকে (৩৩) শেওড়াপাড়া থেকে গ্রেপ্তার করা হয়। তিনি জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) অতিরিক্ত পরিচালক ও হাইওয়ে পুলিশ সুপার- এই দুই পরিচয় দিয়ে প্রতারণার বিশাল নেটওয়ার্ক গড়ে তুলেছিলেন। পুলিশের উপ কমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মেজবাহ নিজেকে এনএসআই’র অতিরিক্ত পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আমিনুল ইসলাম আবার কখনো হাইওয়ে পুলিশের পুলিশ সুপার মো. শাহরিয়া পরিচয় দিয়ে ট্রাফিক পুলিশের হাতে আটক গাড়ি ছাড়িয়ে নিতেন। এক্ষেত্রে তিনি একটি নেটওয়ার্ক গড়ে তুলেছিলেন বলে জানান মাসুদ। মেজবাহর সঙ্গে কমপক্ষে ৩০টি ট্র্যাক্সি ক্যাব চালক-মালিকের পরিচয় ছিল। কাগজপত্রে ত্র“টি সম্পন্ন এসব গাড়ি আটক করামাত্র চালকরা ফোন করতেন মেজবাহকে। পরে ফোনটি সংশ্লিষ্ট পুলিশের হাতে দিয়ে তারা বলতেন- ‘স্যারের সঙ্গে কথা বলেন’। “পুলিশ কথা বলা শুরু করলে মেজবাহ নিজেকে এনএসআই অথবা পুলিশ কর্মকর্তা পরিচয় দিয়ে গাড়িটি ছেড়ে দেয়ার জন্য অনুরোধ করতেন। এক্ষেত্রে ট্রাফিক পুলিশও সরল বিশ্বাসে অনেক সময় তার এ অনুরোধ রাখতেন,” বলেন পুলিশ কর্মকর্তা মাসুদ। এই প্রতারণার মাধ্যমে মেজবাহ মাসে ৩০ থেকে ৪০ হাজার টাকা আয় করতেন বলে পুলিশ জানিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এমডি/এএল/১৭২৩ ঘ.