২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকারি তথ্য দ্রুত সরবরাহের নির্দেশ তথ্যমন্ত্রীর

দ্রুততম সময়ের মধ্যে সরকারি তথ্য সাংবাদিকদের সরবরাহে জনসংযোগ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2012, 11:34 AM

Updated : 24 Aug 2022, 12:10 PM

ঢাকা, সেপ্টেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দ্রুততম সময়ের মধ্যে সরকারি তথ্য সাংবাদিকদের সরবরাহে জনসংযোগ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। বৃহস্পতিবার সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে মন্ত্রী বলেন, অনেক সময় সরকারি তথ্য সরবরাহ করতে দেরি হয়। দ্রুততম সময়ে সঠিক তথ্য সরবরাহ করতে হবে। “সরকারি তথ্য দিতে বিলম্ব হলে গণমাধ্যমে অসত্য, আংশিক সত্য বা খ-িতভাবে তা প্রকাশ পায়। গুরুত্বপূর্ণ এই মন্ত্রণালয়ের কাছে জনগণের অনেক বেশি প্রত্যাশা। তথ্য দ্রুত সরবরাহ করতে গুরুত্ব দিয়ে কাজ করতে হবে।” সঠিক তথ্য তুলে ধরতে মন্ত্রণালয়গুলোর জনসংযোগ কর্মকর্তাদের একটি সমন্বয় বলয় গড়ে তোলারও পরামর্শ দেন ইনু। তিনি আরো বলেন, “সরকার সব সময় ঠিক আর জনগণ বেঠিক এমন ধারণা নিয়ে কাজ করি না। জনগণ মিথ্যা অভিযোগ দিতে পারে কিন্তু তা শোনাও আমার দায়িত্ব।” সংবিধান ও আইনের প্রতি অনুগত থেকে কাজ করার জন্য জনসংযোগ কর্মকর্তাদের নির্দেশ দেন তথ্যমন্ত্রী। সভায় প্রধান তথ্য কর্মকর্তা আমিনুল ইসলাম ছাড়াও পিআইডি ও তথ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এইচএ/১৭৩০ ঘ.