২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিডিনিউজ২৪ অ্যাপ্লিকেশন এখন অ্যাপস্টোরে

অ্যাপলের অ্যাপস্টোরে পাওয়া যাচ্ছে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের অফিশিয়াল অ্যাপ্লিকেশন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2012, 11:42 AM

Updated : 24 Aug 2022, 12:10 PM

ঢাকা, সেপ্টেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অ্যাপলের অ্যাপস্টোরে পাওয়া যাচ্ছে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের অফিশিয়াল অ্যাপ্লিকেশন। আইফোন, আইপ্যাড ও আইপড টাচে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সর্বশেষ সংবাদ, আলোকচিত্রসহ বিভিন্ন সেবা পেতে অ্যাপস্টোর থেকে বিশেষভাবে তৈরি এ অ্যাপ্লিকেশনটি বিনামূল্যে ডাউনলোড করা যাবে। অ্যাপ্লিকেশন সংখ্যা ও আর্থিক লেনদেনের ভিত্তিতে অ্যাপলের অ্যাপস্টোরকে বিবেচনা করা হয় বিশ্বের শীর্ষ অনলাইন অ্যাপ্লিকেশন স্টোর হিসেবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের অফিশিয়াল অ্যাপ্লিকেশনটি সম্পর্কে এর নির্মাতা প্রকিষ্ঠান ডুডক-এর পরিচালক নিলয় দাস বলেন, “অ্যাপল ডিভাইস ব্যবহার করে ওয়েবসাইট থেকে খবর পড়তে গেলে যতোটা ডেটা ট্রান্সফার হতো, এ অ্যাপ্লিকেশন ব্যবহার করে তার চেয়ে কম ডেটা ট্রান্সফারেই খবর পড়া যাবে।” এর মাধ্যমে ফেইসবুক ও টুইটারের মতো সামাজিক যোগাযোগের ওয়েবসাইটেও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সর্বশেষ খবরগুলো তাৎক্ষণিকভাবে ‘শেয়ার’ করতে পারবেন পাঠক। ৫ দশমিক ৪ মেগাবাইটের এ অ্যাপ্লিকেশন চালাতে অন্তত আইওএস ৪.২ মানের অপারেটিং সিস্টেম লাগবে। এর পরের সংস্করণগুলোতেও অনায়াসে চলবে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের অফিশিয়াল অ্যাপ্লিকেশন। এটি ব্যবহার করা যাবে আইফোন থ্রিজিএস, আইফোন ফোর, আইফোন ফোর-এস, আইফোন ফাইভ, তৃতীয় ও চতুর্থ প্রজন্মের আইপড টাচ এবং আইপ্যাডে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজেড/এইচবি/জেকে/১৭৩২ ঘ.