২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে চঞ্চল হত্যা ঘটনায় তার বন্ধু আটক

নারায়ণগঞ্জে তরুণ নাট্যকার দিদারুল ইসলাম চঞ্চল হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত থাকার অভিযোগে তার বন্ধু রাকিব হোসেনকে (২২) আটক করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2012, 11:40 AM

Updated : 24 Aug 2022, 12:10 PM

নারায়ণগঞ্জ, সেপ্টেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জে তরুণ নাট্যকার দিদারুল ইসলাম চঞ্চল হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত থাকার অভিযোগে তার বন্ধু রাকিব হোসেনকে (২২) আটক করেছে র‌্যাব। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায় রাকিবকে বুধবার দুপুরে সদর উপজেলার সিদ্ধিরগঞ্জের মিজমিজি এলাকা থেকে তাকে আটক করা হয়েছে। নিহত দিদারুল ইসলাম চঞ্চল নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজের অনার্স বাংলা বিভাগের প্রথম বর্ষে ছাত্র ছিলেন। নাট্যকার হিসেবেও শহরে খ্যাতি অর্জন করেন তিনি। র‌্যাব-১১ স্পেশাল ক্রাইম প্রিভেনশন কোম্পানীর বিজ্ঞপ্তিতে র‌্যাবের দাবি করে চঞ্চল হত্যায় রাকিবের জড়িত থাকার যথেষ্ট প্রমাণ তাদের হাতে রয়েছে। গত ১৬ জুলাই রাত ২টায় রাকিব ও মিম চঞ্চলকে বাসার সামনে থেকে ডেকে নিয়ে গিয়ে শহরের ৫নং ইস্পানী ঘাটে নিয়ে যায় এবং ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হত্যার পর লাশ শীতলক্ষ্যা নদীতে ফেলে দেয়। দেড় দিন পর বন্দর থানার কলাগাছিয়া পুলিশ ফাঁড়ি অজ্ঞাত পরিচয় হিসেবে শীতলক্ষ্যা নদী থেকে নিহতের লাশ উদ্ধার করে। বিজ্ঞপ্তিতে আরো জানায়, গত মঙ্গলবার রাতে শহরের দেওভোগ এলাকা থেকে প্রয়াত হোসেন প্রধানের ছেলে মিন প্রধানকে আটক করে জিজ্ঞাসাবাদ করে তারা। মিনের দেওয়া তথ্য অনুযায়ী রাকিবকে আটক করে র‌্যাব। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৭৩০ ঘ.