২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে এক মাদক বিক্রেতার ১০ বছর সাজা

এক মাদক বিক্রেতারকে ব্যবসায়ীকে ১০ বছরের সশ্রম কারাণ্আদেশ দিয়েছে একটি আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2012, 11:19 AM

Updated : 24 Aug 2022, 12:10 PM

চাঁপাইনবাবগঞ্জ, সেপ্টেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এক মাদক বিক্রেতারকে ব্যবসায়ীকে ১০ বছরের সশ্রম কারাণ্আদেশ দিয়েছে একটি আদালত। বৃহস্পতিবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ বিশেষ আদালত-২ এর বিচারক অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোস্তাক আহমেদ সাহদানী আসামীর উপস্থিতিতে এ রায় দেন এল জানান অতিরিক্ত পিপি আঞ্জুমান আরা বেগম। সাজাপ্রাপ্ত জাহিদুল হক (৩২) জেলার শিবগঞ্জ উপজেলার উত্তর উজিরপুর গ্রামের মাহাতাব আলীর ছেলে। এছাড়াও তাকে ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দুই মাস সাজা ভোগের আদেশ দেন তিনি। ২০০৮ সালের ১৫ আগষ্ট র‌্যাব-৫ এর সদস্যরা শিবগঞ্জ উপজেলার উত্তর উজিরপুর গ্রামের জাহিদুল হকের বাড়িতে অভিযান চালিয়ে তার রান্না ঘরে মাটির নীচ থেকে ২৪২ বোতল ফেন্সিডিলসহ তাকে আটক করে র‌্যাব। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৭১০ ঘ.