২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2012, 10:32 AM

Updated : 24 Aug 2022, 12:10 PM

নারায়ণগঞ্জ, সেপ্টেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়া পূর্ণবাসন কেন্দ্র থেকে নাছির মিয়াকে (১৮) গ্রেপ্তার করা হয়। নাছির চনপাড়া পূর্ণবাসন কেন্দ্রের ৭নং ওয়ার্ডের রুহুল আমিনের ছেলে। রূপগঞ্জ থানার ওসি আতিকুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বুধবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়া পুর্নবাসন কেন্দ্র এক কিশোরীকে বাড়িতে একা পেয়ে নাসির ধর্ষণ করে। এলাকাবাসী নাসিরকে আটক করে পুলিশে সোর্পদ করেছে। এ ঘটনায় ধর্ষণের শিকার কিশোরীর বাবা মামলা করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/১৬২৫ ঘ.