২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এক ভারতীয় নাগরিককে হস্তান্তর

বাংলাদেশ ভূখণ্ডে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে প্রায় ৯ মাস কারাবাসের পর এক ভারতীয় নাগরিককে হস্তান্তর করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2012, 09:51 AM

Updated : 24 Aug 2022, 12:10 PM

শেরপুর, সেপ্টেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ ভূখণ্ডে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে প্রায় ৯ মাস কারাবাসের পর এক ভারতীয় নাগরিককে হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠকের মাধ্যমে ভারতীয় নাগরিক ভানু কোচকে (২৮) শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নাকুগাঁও স্থলবন্দর সীমান্ত এলাকা দিয়ে ভারতীয় কর্তৃপক্ষের কাছে হন্তান্তর করা হয়। ভারতের মেঘালয় রাজ্যের তুড়া জেলার বারেঙ্গাপাড়া এলাকার চান্দুভুই গ্রামের সুদ্রা কোচের ছেলে ভানু গত ১০ জানুয়ারি নালিতাবাড়ী সীমান্তের সমেশ্চুড়া এলাকা দিয়ে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশ করে পুলিশের কাছে ধরা পড়ে। অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে নালিতাবাড়ী থানায় তার বিরুদ্ধে একটি মামলা হয়। ওই মামলায় শেরপুর কারাগারে প্রায় ৯ মাস কারবাবাসের পর মুক্তি পান তিনি। পতাকা বৈঠকে ২৭ বিজিবির ‘ডি’ কোম্পানীর হাতিপাগার ক্যাম্পের নায়েব সুবেদার আব্দুল কাদের ও বিএসএফ এর ১৩২ বিএসএফ ‘ডি’ কোম্পানীর ইন্সপেক্টর দিপক মেমোরিয়া নেতৃত্ব দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৫৪৫ ঘ.