২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম বন্দরে চোরাই মালসহ আটক ৩

চট্টগ্রাম বহির্নোঙ্গর এলাকা থেকে চোরাই মালামালসহ তিনজনকে আটক করেছে কোস্টগার্ড।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2012, 08:03 AM

Updated : 24 Aug 2022, 12:10 PM

চট্টগ্রাম, সেপ্টেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বহির্নোঙ্গর এলাকা থেকে চোরাই মালামালসহ তিনজনকে আটক করেছে কোস্টগার্ড। বুধবার রাতে আটককৃতরা হলেন- নগরীর কোতোয়ালি থানার চকবাজারের বাসিন্দা জিয়াউদ্দিন হাওলাদার (৩৯), চট্টগ্রামের বাঁশখালী উপজেলার লাইচায়া এলাকার নয়েজ উদ্দিন (২৫) ও হেফাজুর রহমান (৪৫)। বৃহস্পতিবার বাংলাদেশ কোস্টগার্ড পূর্ব অঞ্চলের কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। তাদের কাছ থেকে ১৬টি গ্যাস সিলিন্ডার, দুইটি ওয়েলডিং মেশিন, ৩০ কেজি স্ক্র্যাপ, ৮০ কেজি বৈদ্যুতিক তার, দুইটি ব্লুয়ারসহ চোরাই কাজে ব্যবহৃত ইঞ্জিন চালিত একটি নৌকা জব্দ করা হয়। আটককৃত মালামালের আনুমানিক মূল্য ২১ লাখ টাকা বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএইচ/আরএ/১৩৫৮ ঘ.