২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিনাজপুরে গুলিসহ ২টি বিদেশী পিস্তল উদ্ধার

হাকিমপুর উপজেলার গোহাড়া গ্রাম থেকে ২টি বিদেশী পিস্তল, ৪টি ম্যাগজিনসহ ১০ রাউন্ড গুলি উদ্ধার করেছে বিজিবি। তবে কাউকে আটক করা যায়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2012, 07:12 AM

Updated : 24 Aug 2022, 12:10 PM

দিনাজপুর, সেপ্টেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হাকিমপুর উপজেলার গোহাড়া গ্রাম থেকে ২টি বিদেশী পিস্তল, ৪টি ম্যাগজিনসহ ১০ রাউন্ড গুলি উদ্ধার করেছে বিজিবি। তবে কাউকে আটক করা যায়নি। বুধবার রাতে জয়পুরহাট বর্ডার গার্ড ব্যাটালিয়নের (বিজিবি-৩) বিশেষ টহলদল এগুলি উদ্ধার করে। ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মেহেদী হাসান সাংবাদিকদের জানিয়েছেন, গোহাড়া গ্রামে রাত ২টার দিকে ব্যাটালিয়নের বিশেষ টহল দলের হাবিলদার আমির হোসেনের নেতৃত্বে বিজিবি সদস্যরা অভিযান চালায়। “এ সময় ভ্যানে থাকা দুই ব্যক্তি অস্ত্র নিয়ে যাওয়ার পথে বিজিবি সদস্যদের অবস্থান টের পেয়ে ভ্যানসহ একটি বস্তা ফেলে পালিয়ে যায়।” পরে বিজিবি সদস্যরা ওই বস্তা থেকে ২টি বিদেশি পিস্তল, ৪টি ম্যাগজিন ও ১০ রাউন্ড গুলি উদ্ধার করে। একই সঙ্গে ১৪ কেজি ভারতীয় জিরাসহ ওই ভ্যানটি আটক করা হয় বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৩০৫ ঘ.