মাদারীপুর, সেপ্টেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা-বরিশাল মহাসড়কের কালকিনি উপজেলায় বাসের চাপায় মোটর সাইকেল আরোহী এক তরুণের মৃত্যু হয়েছে।
বুধবার রাত ৯টার দিকে উপজেলার ভূরঘাটা নামক স্থানে এ দুর্ঘটনায় নিহতের নাম খোকা সরদার (২০)। তিনি পৌর এলাকার মজিদবাড়ি গ্রামের সামছু সরদারের ছেলে।
কালকিনি থানার ওসি শাহিন মন্ডল জানান, বরিশাল থেকে আসা একটি বাসের চাপায় ঘটনাস্থলেই খোকার মৃত্যু হয়।
স্থানীয় জনতা বাসটি আটক করলেও চালক পালিয়ে যায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১১১১ ঘ.
bdnews24